বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশ্বকাপে যেতে পারছে না বাংলাদেশের কোনো সাংবাদিক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

বিশ্বকাপে যেতে পারছে না বাংলাদেশের কোনো সাংবাদিক

নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা চেয়েছিল বিশ্বকাপের সহ আয়োজক দেশ শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের সুযোগ দেয়নি। এবার বাংলাদেশি সকল সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।

বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। 

শুধু তাই নয়, বিশ্বকাপ কাভার করতে ভারত ও শ্রীলংকা সফরে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদন বাতিল করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

এই বিষয়ে ১৩টি আইসিসির ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে! এ রকম ঘটনা সাধারণত ঘটে না। বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলেনি, তখনো কিন্তু বাংলাদেশের সাংবাদিকেরা বিশ্বকাপ কাভার করেছেন। বোঝাই যাচ্ছে যে, বাংলাদেশের ওপর তারা কতটা ক্ষুব্ধ। সেই জায়গা থেকে পুরো বিষয়টাই হতাশাজনক।’

পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদানে আইসিসি অস্বীকৃতি জানিয়েছে, এটা অন্যায়। বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলংকায় ম্যাচ কাভার করার অনুমতি দেওয়া উচিত।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.