রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রুক ঝড়ে সিরিজ জিতল ইংল্যান্ড

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

ব্রুক ঝড়ে সিরিজ জিতল ইংল্যান্ড

কলম্বোয় শেষ ম্যাচে ঝড় তুলে সিরিজ নিশ্চিত করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেললেন ৬৬ বলে অপরাজিত ১৩৬ রানের এক বিধ্বংসী ইনিংস। অবিশ্বাস্য এই ইনিংসের শেষটা ছিল আরও ভয়ংকর—নিজের ইনিংসের শেষ ২৭ বলে তিনি তুলেছেন ৯০ রান।

ব্রুক উইকেটে আসেন ৩২তম ওভারে। ৪০ ওভার শেষে তার রান ছিল মাত্র ৩৫। এরপরই শুরু হয় ব্রুক ঝড়। ৪০ বলে প্রথম ফিফটি করা ব্রুক দ্বিতীয় ফিফটি করেন মাত্র ১৭ বলে।

ইংলিশদের ইনিংসের শেষ ৬৯ রানের মধ্যে অবিশ্বাস্যভাবে ৬৮ রানই এসেছে তার ব্যাট থেকে। ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি করা জো রুট শেষদিকে ছিলেন দর্শকের ভূমিকায়।

রুট ও ব্রুকের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৭ রান তুলে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে পবন রত্নানায়েকের সেঞ্চুরিতে ৩০৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 

৫৩ রানের এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ২০২৩ সালের পর এটাই দেশের বাইরে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.