সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক নিলেন ফিল্ডিং।
আকাশে বেশ মেঘ জমে আছে। শুরুতে বোলারদের জন্য কিছুটা সুবিধা থাকতে পারে। ওই সুবিধাটুকু নেওয়ার পর ফিল্ডিং নেওয়ার কথা বলেছেন মিরাজ।
টস জিতলে হয়তো বোলিং নিতেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। ব্যাটসম্যানদের কাছে লড়াইয়ের পুঁজি চাইলেন তিনি।
তিন পেসারের সঙ্গী মিরাজ-রিশাদ: যথারীতি তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা। জিম্বাবুয়েতে এই প্রথমবার খেলবেন গতিময় পেসার।
লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে হাত ঘোরাতে পারবেন মোসাদ্দেক হোসেন।
লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন নুরুল হাসান সোহান।
তিন বছর পর ফিরলেন কাইয়া: একমাত্র ওয়ানডেতে ভালো করে ওয়ানডে দলে ফেরা ইনোসেন্ট কাইয়ার জায়গা পেয়েছেন একাদশেও। ২০২৩ সালের পর প্রথমবার এই সংস্করণে খেলবেন তিনি। দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবুয়ে: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









