আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনার জন্য আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে।
সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ার নিয়োগ পরে জানানো হবে। গ্রুপ পর্বে মোট ২৪ জন ম্যাচ অফিসিয়াল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইসিসির ম্যাচ অফিসিয়ালদের তালিকা
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ, ডেভিড গিলবার্ট, অ্যান্ড্রু পাইক্রফট ও ডিন কস্কার।
আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ), গাজী সোহেল (বাংলাদেশ), কুমার ধর্মসেনা, রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ, রডনি টাকার, নিতিন মেনন, আহসান রাজা, ক্রিস গ্যাফানি, পল রেইফেল, অ্যালেক্স ওয়ার্ফ, স্যাম নোগাজস্কি, ডোনোভান কখ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, জয়ারামন মাদানাগোপাল, আল্লাহুদ্দিন পালেকার, আসিফ ইয়াকুব, ক্রিস ব্রাউন, কে এন এ পদ্মনাভান, ল্যাংটন রুসেরে, লেসলি রেইফার, রাভীন্দ্রা বিমালাসিরি, রোল্যান্ড ব্ল্যাক ও ওয়েন নাইটস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









