জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজে ইনিংস ও ৮৫ রানের পরাজয়ের পর ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৬ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে টাইগাররা।
ম্যাচে আগে ব্যাট করা জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে জয়ের ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে ৩ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ৬৬ রান। কিন্তু এরপরই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫০ রানের ব্যবধানে।
ফলে ৩৩.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটারদের চরম ব্যর্থতায় সহজ লক্ষ্যও স্পর্শ করতে পারেনি টাইগাররা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে এমন ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি হাতছাড়া করতে হয় বাংলাদেশকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









