টস জিতে আবারও ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বললেন, গত ম্যাচের ভালো বোলিং ও কন্ডিশন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
আগের ম্যাচে ছোট লক্ষ্য পেয়েও হারার পর ব্যাটসম্যানদের উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক।
সিরিজে টিকে থাকার ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
আগের ম্যাচে নিদারুণ ব্যর্থতার পরও কোনো পরিবর্তন হয়নি ব্যাটিংয়ে।
অপরিবর্তিত জিম্বাবুয়ে- জয় পাওয়া ম্যাচ থেকে কোনো পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে। চার পেসার ও দুই স্পিনিং অলরাউন্ডার নিয়ে খেলছে তারা।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবুয়ে: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









