শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার চূড়ান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রয়েছে চমক। আগের ঘোষিত দল থেকে তারকা অলরাউন্ডার ম্যাথু শর্টকে বাদ দিয়ে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। এছাড়াও দলে নেই প্যাট কামিন্স ও স্টিভেন স্মিথ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলার কথা ছিল প্যাট কামিন্সের। কিন্তু পরে জানানো হয় তারকা এই পেসার বিশ্বকাপের মাঝে অস্ট্রেলিয়া দলে যোগ দেবেন। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরি কারণে পুরো বিশ্বকাপ আসর থেকেই ছিটকে গেছেন কামিন্স।

অন্যদিকে বিগ ব্যাশে দুর্দান্ত ব্যাটিং ফর্মে থাকা স্টিভেন স্মিথ বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত অজিদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া আগেই প্রাথমিক দল দিয়েছিল। আগের দলে দুটি জায়গায় পরিবর্তন এনে শেষ দিনে এসে চূড়ান্ত দল জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। এই গ্রুপে রয়েছে ওমান, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া দল :

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.