রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিতর্কিত স্টাম্পিং পাকিস্তানি কিপারের

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

বিতর্কিত স্টাম্পিং পাকিস্তানি কিপারের

বিতর্কিত স্টাম্পিং করে আইসিসির প্লেয়িং কন্ডিশন লংঘন করেছেন পাকিস্তানের উইকেটকিপার খাজা নাফাই।

লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে মোহাম্মদ নওয়াজের বলে স্টাম্পিংয়ের শিকার কুপার কনলি। আম্পায়ার আউট দিলেও স্লো মোশন ফুটেজে পরে দেখা গেছে, পাকিস্তানি কিপার বাঁ হাত দিয়ে বেল ফেলে দিচ্ছেন, কিন্তু বল তার ডান হাতে, যা আইসিসির আইনের স্পষ্ট লংঘন।

২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ভুগছিল। ১৪তম ওভারে নওয়াজের শর্ট লেন্থের লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বল ক্রিজ ছেড়ে বেরিয়ে শট নিতে যান কনলি। কনলি বল মিস করলে নাফাই বল লুফে নিয়ে বেল ফেলে দেন, তখন ক্রিজের বাইরে ছিলেন অজি ব্যাটার। অন ফিল্ড আম্পায়ার আঙুল তুলে দেন, ৮২ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচে অজিরা ৯৬ রানে অলআউট হয়ে ১১১ রানে হেরেছে। ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৯.২.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট সঠিকভাবে ভাঙা হয়েছে বলে গণ্য হবে যদি—বেলটি স্টাম্পের ওপর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় অথবা কোনো ফিল্ডার বলটি হাতে থাকা অবস্থায় সেই হাত দিয়ে আঘাত করে স্টাম্প মাটি থেকে উপড়ে ফেলেন।’

কিন্তু কনলির ক্ষেত্রে স্টাম্প ভাঙার হাতে বল ছিল না। আইন অনুযায়ী, এই উইকেট বৈধ নয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.