শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি গঠিত স্বাধীন তদন্ত কমিটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্পর্শকাতর বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্ত কমিটি জাহানারার করা চারটি অভিযোগের দুটি অভিযোগের পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপেশাদার আচরণ ও অশোভন আচরণের প্রমাণ পেয়েছে কমিটি।

গত ৭ নভেম্বর এক ইউটিউব চ্যানেলে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ করেন সাবেক অধিনায়ক জাহানারা। তার সেই অভিযোগ তদন্তে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ আইন কমিশনের বর্তমান সদস্য অধ্যাপক ড. নাঈমা হক, ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী ক্রিকেটের প্রধান রুবাবা দৌলা। 

সোমবার (২ ফেব্রুয়ারি) কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের হাতে তুলে দেয়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.