শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অজিদের হারিয়ে ফাইনালে ইংলিশরা

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

অজিদের হারিয়ে ফাইনালে ইংলিশরা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসরে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠল ইংল্যান্ড।

১৯৯৮ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে ইংল্যান্ড। এরপর আবারও ২০২২ সালে ফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে হেরে যায় ব্রিটিশরা। 

গতকাল জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। দলকে ফাইনালে তুলে দেওয়ার ম্যাচে ১০৭ বলে ১৪টি চার আর এক ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন অধিনায়ক টমাস রিউ। এছাড়া ৪০ রান করেন ক্যালেব ফ্যালকনার।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ওলিভার প্যাক সেঞ্চুরি করলেও ৪৭.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ৮৮ বলে ১০টি চার আর এক ছক্কায় ১০০ রান করেন ওলিভার। এছাড়া ৪৭ রান করেন নীতেশ স্যামুয়েল।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.