আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচ শুরু প্রায় ২৪ ঘন্টা আগেই দল ঘোষণা করল ইংলিশরা।
দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনিং ব্যাটার বেন ডাকেট। তিনি সম্প্রতি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তিন বল খেলে শূন্য রান করেন। ইংল্যান্ড বেছে নিয়েছে টম ব্যান্টনকে, ব্যাটিং অর্ডারের চার নম্বরে দেখা যাবে তাকে।
জ্যাকব বেথেল, টম ব্যান্টন ও অধিনায়ক হ্যারি ব্রুক মিডল অর্ডারে ইংল্যান্ড দলের নির্ভরতার নাম। ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবেন স্যাম কারান, উইল জ্যাকস ও লিয়াম ডওসন। বল হাতেও তারা অবদান রাখবেন।
পেস বিভাগের দায়িত্ব থাকবে জোফরা আর্চার ও লুক উডের কাঁধে। স্পিনার হিসেবে ভরসার জায়গায় থাকছেন আদিল রশিদ।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডওসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও লুক উড।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









