রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

১৮২ রান টপকে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

১৮২ রান টপকে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর হাই ভোল্টেজ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে শুরু করল নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেওয়া চ্যালেঞ্জিং ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল এবং ৫ উইকেট হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কিউইরা। আফগানদের বিপক্ষে রেকর্ড গড়েই জিতলো স্যান্টনারের দল।

রবিবার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। 

ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২২ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান। এরপর তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৯ রান। এতেই বড় সংগ্রহের ভিত পায় আফগানরা। ২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। আর ফিফটি পূরণের পর ৩৫ বলে ৬৩ রানে থামেন গুলবাদিন নাইব।

এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে আফগানিস্তান। কিউইদের পক্ষে লকি ফার্গুসন নেন ২টি উইকেট।

১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ফিন অ্যালেন ১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান রাচিন রবীন্দ্র।

তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে শুরু চাপ সামলে নেন ওপেনার টিম সেইফার্ট। মাত্র ২৫ বলে ৪২ রান করেন ফিলিপস। এদিকে ফিফটির দেখা পেয়েছেন সেইফার্ট। তার ইনিংস থামে ৪২ বলে ৬৫ রানে।

এছাড়া ১৭ বলে দুই চার ও এক ছয়ে ২৮ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে। এরপর ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার মিলে জয় নিশ্চিত করেন। ২৫ রানে মিচেল ও ১৭ রানে স্যান্টনার অপরাজিত থাকেন।

আফগানিস্তান: ২০ ওভারে ১৮২/৬ (গুলবদিন ৬৩, আতাল ২৯, গুরবাজ ২৭, রাসুলি ২০; ফার্গুসন ২/৪০, রবীন্দ্র ১/১৪)।

নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৮৩/৫ (সাইফার্ট ৬৫, ফিলিপস ৪২; মুজিব ২/৩১, রশিদ ১/৩৬)।

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: টিম সাইফার্ট

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.