দেশ-বিদেশের বেশ কিছু গণমাধ্যমে ছড়িয়েছে লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। এ খবরের সূত্র হিসেবে সবাই আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়েকে উল্লেখ করেছে।
ইনফোবায়ের এক প্রতিবেদনে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর হোর্হে মেসি (৬৮) স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে রোজারিও শহরের একটি ক্লিনিকে তিনি মারা যান।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসি কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।ফলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে ভরসা করার সুযোগ নেই।
এরআগে, ২০২৬ বিশ্বকাপ চলাকালেও হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সেবার মেসির পরিবারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছিল। ফলে হোর্হে মেসিকে ঘিরে নতুন করে একই ধরনের খবর সামনে আসায় তৈরি হয়েছে সংশয়।
এবার হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ হলেও মেসি পরিবার বা সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









