আক্রমণে ফিরেই উইকেট পেলেন মিচেল স্টার্ক। তাইজুল ইসলামকে ফিরিয়ে চলতি টেস্টে নিজের দশম উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। এতে ইনিংস ব্যবধানে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্বাগতিকরা।
স্টার্কের ভেতরে ঢোকা ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন তাইজুল। কিন্তু বলের লাইনে যেতে না পারায় তার স্টাম্প ছত্রখান হয়ে যায়। ২৪ বলে ৭ রান করে ফেরেন তিনি।
এই উইকেট নিয়ে টেস্টে চতুর্থবারের মতো এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্টার্ক।
তাইজুলের সঙ্গে মুশফিকুর রহিমের ৩৪ বলের জুটি হয়। এর মধ্যে মুশফিক খেলেছেন ১০ বল।
৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৮৪ রান। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গে আছেন তাসকিন আহমেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









