বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে পাঁচ বছর আগে স্পেন ছেড়েছিলেন লিওনেল মেসি। তবে স্পেন যে তার দ্বিতীয় বাড়ি, সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা। সন্তানদের নিয়ে স্পেনে গিয়ে এবার নতুন জার্সিতে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। তখন ক্লাবটিতে তার ফেরার গুঞ্জনও উঠেছিল। তবে স্পেনে নিজের অবস্থান তৈরি করতে গত এপ্রিলে দেশটির পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার মালিকানা কেনেন মেসি।
কাতালান ক্লাবটির সবুজ ও সাদা জার্সি পরে এবার সন্তানদের সঙ্গে দেখা গেছে মেসিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মেসি ও তার তিন সন্তানকে কর্নেলার জার্সিতে দেখা যায়।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেলা বর্তমানে স্পেনের তৃতীয় স্তরের ফুটবলে খেলছে। ২০২৬ সালের এপ্রিলে ক্লাবটির মালিকানা মেসির হাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে কাতালোনিয়ায় মেসির জনপ্রিয়তা এখনো তুমুল। নতুন জার্সিতে মেসির উপস্থিতি তাই ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









