নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
গত জুনে মালয়েশিয়ায় এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে ইন্দোনেশিয়া। এবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের নারী দলের মুখোমুখি হতে যাচ্ছে তারা। এ ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হবে দলটির।
টি-টোয়েন্টিতে অবশ্য বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার জয়ের সংখ্যা সমান—৫৭টি করে। তবে ইন্দোনেশিয়া ৭৯টি ম্যাচ খেললেও বাংলাদেশের মেয়েরা খেলেছে ১৫১টি ম্যাচ।
বি-গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। তাই সেমিফাইনালের পথ সহজ করতে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুধু জয় নয়, রান রেটও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
ইতিহাস, ঐতিহ্য ও শক্তিমত্তায় ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশই এগিয়ে। তবে অচেনা প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়াও চমক দিতে পারে।
খেলা: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
সময়: রাত সাড়ে ৮টা
ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









