রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেসি যোগ দিলেন সৌদি প্রো লিগে

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম

মেসি যোগ দিলেন সৌদি প্রো লিগে

সৌদি প্রো লিগ এবার পেল মেসিকে। আরবের ক্লাব এসসি নিওম আনুষ্ঠানিকভাবে রায়ানে মেসিকে দলে নিয়েছে। তিনি ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ধারে যোগ দিয়েছেন। চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষ পর্যন্ত।

সৌদি প্রো লিগে বড় বড় তারকা আনার ধারা চলছে। তবে একই সঙ্গে তারা তরুণ প্রতিভাদের দিকেও নজর দিচ্ছে। বিশেষ করে ফরাসি বাজারে তাদের আগ্রহ বেশি। গত গ্রীষ্মে নাথান জেজে, সাইমন বুয়াব্রে ও ভ্যালেন্টিন আতাঙ্গানার মতো তরুণরা সৌদিতে গিয়েছিলেন।

জানুয়ারির শীতকালীন দলবদলেও এই ধারা অব্যাহত থাকে। মোহামেদ কাদের মেইতে ও জর্জ ইলেনিখেনা সৌদি ক্লাবে যোগ দেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ১৮ বছর বয়সী রায়ানে মেসি। তিনি ফ্রান্স যুব দলের খেলোয়াড়।

মেসির চুক্তি ধারের ভিত্তিতে। মৌসুম শেষে তার চুক্তি শেষ হবে। চুক্তিতে স্থায়ীভাবে কেনার সুযোগ আছে কি না, তা জানানো হয়নি।

এই মৌসুমের শুরুতে মেসি ফ্রান্সের লিগ টু ক্লাব পউ-তে ধারে খেলেছেন। সেখানে ১৪ ম্যাচে তিনি ২টি গোল করেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.