রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টি-টুয়েন্টি বিশ্বকাপ

এবারও পারল না পাকিস্তান

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

এবারও পারল না পাকিস্তান

সবার আগ্রহের কেন্দ্রে থাকা ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠের বাইরে উত্তাপ ছড়ালেও মাঠের খেলা ছিল সম্পূর্ণ একপেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারাল সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের।

এই জয়ের মধ্য দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। প্রথম ওভারেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ঈষাণ কিষান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ঈষাণ কিষানের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন সাহিবজাদা ফারহান। আর জাস্প্রিত বুহরাহের করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংসও।

এরপর উসমান খান ও শাদাব খান মিলে জয়ের ক্ষুদ্র প্রয়াস চালালেও হার ঠেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি খেলেন উসমান খান। ১৪ রান করেন শাদাব খান। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা পার করতে পারেননি।

৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ঈশান ৭৭, সূর্যকুমার ৩২, দুবে ২৭, তিলক ২৫; সাইম ৩/২৫, সালমান ১/১০, উসমান ২৪/১)।

পাকিস্তান: ১৮ ওভারে ১১৪/১০ (উসমান ৪৪, শাহীন ২৩, শাদাব ১৪, ফাহিম ১০; বরুন ২/১৭, অক্ষর ২/২৯, বুমরা ২/১৭ , হার্দিক ২/১৬)।

ফল: ভারত ৬১ রানে জয়ী। ম্যাচ সেরা: ঈশান কিশান।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.