রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেইমারের প্রত্যাবর্তন

সান্তোস ৬-০ গোলে জয়ী

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

সান্তোস ৬-০ গোলে জয়ী

চোট কাটিয়ে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর সান্তোসের জার্সিতে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র। আর নেইমারের ফেরার ম্যাচেই গোল উৎসবে মেতে উঠে সান্তোস।

পাওলিস্তা এ-১ এর ম্যাচে ভেলোর ক্লাবের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচের প্রথমার্ধের একাদশে নেইমারের জায়গা না হলেও প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় সান্তোসের ফুটবলাররা। প্রথমার্ধে একটি করে গোলের দেখা পান গ্যাব্রিয়েল বারবোসা, মোইজেস ও থাসিয়ানো। এতে প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তবে ম্যাচে নেইমার গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন ঠিকই। ম্যাচের ৮৩তম মিনিটে বারবোসার দ্বিতীয় গোলে অবদান রাখেন নেইমার।

এছাড়া ম্যাচে আরও দুটি গোল হয়েছে। একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মেনিনো ও বেনজামিন রোলহেইসার। ম্যাচটি শেষ হয় ৬-০ গোল ব্যবধানে।

এই জয়ের পর পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে সান্তোস। ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। এদিকে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নভোরিজোনতিনোর। তাদের সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে পালমেইরাস ও ব্রাগানতিনো। 

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.