গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার আটক করেছে এসআরবি-৬
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক সুলতানা খাতুন ওরফে আসমা (৩৫) ও ফাহিমা বেগম (৪৮)। তারা দুজনই খুলনার দৌলতপুরের পশ্চিম সেনপাড়ার বাসিন্দা ।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়। পরে উদ্ধার করা গাঁজাসহ আটক দুই নারীকে আইনগত ব্যবস্থা নিতে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









