বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্টের নাম ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে ‘ডি থ্রি ট্রফি’।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের।
ঘরোয়া ক্রিকেটে ভিন্ন মাত্রা যুক্ত করতে ‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের যাত্রা শুরু হলো। প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি এবং ওয়ানডে থাকবে এই টুর্নামেন্টে। যার শুরুটা হবে বরিশাল স্টেডিয়াম থেকে।
৩ ফরম্যাটে, ৬টি দল নিয়ে আয়োজন হবে এই টুর্নামেন্টের। ওয়ালটন, এইচ ব্লুস্টার, একমি, সিটিজেন গ্রুপ, ফরচুন গ্রুপ এবং সেভেন রিংস সিমেন্ট এই ছয় কর্পোরেট প্রতিষ্ঠান দলগুলো পরিচালনা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং ৬ দলের মালিকপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









