রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে।

অধিনায়ক ফাহিমা খাতুন দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪০ রান করেন। শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম করেন ১২ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। পাকিস্তানের পক্ষে হাফসা খালিদ নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি পাক ব্যাটাররা। পাকিস্তানি ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন দলনেতা ফাহিমা খাতুন। আর হুরাইনা সাজিদকে ফেরান সানজিদা আক্তার মেঘলা।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ বল বাকি থাকতেই ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। এছাড়া অধিনায়ক হাফসা ১২ ও ১১ রান করেন ইউসরা আমির। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে সানজিদা মেঘলা নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.