জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এরপর ১১ তম ওভারে ৭০ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেটে ৮৪ রান।
এর আগে তানজিদ হাসান ৪৬, সৌম্য ৯ ও শান্ত ৪ রানে সাজ ঘরে ফিরেছেন। সাইফ ৬ রানে ও তৌহিদ হৃদয় ৮ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে করেছে ২৭১ রান। জিম্বাবুয়ের এই সংগ্রহে সর্বোচ্চ ৯৩ রান ক্রেইগ আরভিনের, দ্বিতীয় সর্বোচ্চ ৮১ ব্রেন্ডন টেলরের। তৃতীয় সর্বোচ্চ ২১ রান করে এসেছে ৯ ও ১০ নম্বরে দুই ব্যাটসম্যানের কাছ থেকে।
তাসকিনের বে ৭ ওভারের মধ্যে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। এরপর টেলর–আরভিনের চতুর্থ উইকেট জুটিকে দলকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দুই শর দিকে নিয়ে যায়।
দুজনের ১৫০ রানের জুটি ভাঙে ৩৭তম ওভারে খণ্ডকালীন বোলার সাইফ হাসানের বলে। এরপর আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। ১৭৪ থেকে ২৩৪ রানের মধ্যে তুলে নেয় জিম্বাবুয়ে আরও চার উইকেট। এর মধ্যে ৯৩ রান করা আরভিনকে ফেরান শরীফুল।
আড়াই শ রানের কমে জিম্বাবুয়েকে অলআউট করে দেওয়ার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত তা হতে দেয়নি দলটির নবম উইকেট জুটি। ২৬ বলের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ রান যোগ করেন মাসাকাদজা ও নিয়ামুরি।
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৭১/৮ (আরভিন ৯৩, টেলর ৮১, নিয়ামুরি ২১*; তাসকিন ৩/৪৪, সাইফ ২/১৭, শরীফুল ২/৪৭)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









