শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এবারও পারল না ফাহিমারা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

এবারও পারল না ফাহিমারা

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারত ‘এ’ দলের কাছে ৪৬ রানে হেরেছে ফাহিমা খাতুনের দল। এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 

রোববার (২২ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ভারত।

তেজাল হাসাবনিস ৩৪ বলে ৩ চারের সঙ্গে ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক রাধা যাদব ৩৬ ও দীনেশ ব্রিন্দা করেন ১৯ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রানে ৪ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এরপরই ঘটে ছন্দপতন। একের পর এক উইকেট হারাতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। ৫ বল বাকী থাকতে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বাংলার মেয়েরা।

দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। এছাড়া শারমিন সুলতানা ১৮, ফাহিমা খাতুন ১৪ রান ও ১০ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। এছাড়া আর কোনো ব্যাটার দশের কোটা পার করতে পারেননি। ভারতের সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন প্রেমা রাওয়াট। আর দুটি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।

বাংলাদেশ ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ (শামীমা ২০, শারমিন ১৮, ফাহিমা ১৪, সাদিয়া ১০; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।

ফল: ভারত ‘এ’ ৪৬ রানে জয়ী। ম্যাচসেরা: তেজাল হাসাবনিস।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.