মিরপুরের চতুর উইকেটে শুরুতেই পেসারদের সামলাতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। জেইডেন সিলস ও শামার জোসেফের গতি আর সুইংয়ের ঝড়ে দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারানোর পর সাদমান ও মুমিনুল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মুমিনুলের খামখেয়ালি শটে ফের চাপে পড়ে স্বাগতিকরা।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৯৬। ৮০ বলে পাঁচ চারে ৪২ রানে ব্যাট করছেন সাদমান। ২০ বলে এক চারে ১৫ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েছেন তারা ৪৬ রানে।
২৯ ওভার করাতে ছয় বোলার ব্যবহার করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। তানজিদের উইকেট নিয়েছেন জেডেন সিলস। মুমিনুলকে বিদায় করেছেন জোমেল ওয়ারিক্যান।
এর আগে দলীয় ৬১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। প্রথম উইকেট দ্রুত পতনের পর সাদমান-মুমিনুলের বোঝাপড়া বেশ ভালোই ছিল। কিন্তু বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান আক্রমণে আসতেই ধৈর্যচ্যুতি ঘটল মুমিনুলের। হাওয়ায় ভাসানো বল ক্রিজ ছেড়ে মিড-অফে উড়িয়ে মারতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। কিন্তু ব্যাটে ঠিকঠাক না হওয়অয় সেটি শামার জোসেফকে ফাঁকি দিতে পারেনি।
৫১ বলে ২টি চারের বাউন্ডারিতে ২৮ রান করলেন মুমিনুল। তার সঙ্গে সাদমানের জুটি ভাঙলো ৫৯ রানে। এর আগে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। আর আন্তর্জাতিক টেস্টে তার সবমিলিয়ে রান ৫২৯৩ রান।
এর আগে ইনিংসের শুরুতেই তানজিদ তামিম স্রেফ ৭ রান করে ফেরেন। সিলসের অফ স্টাম্পের বাইরের বলটি বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে কাভার দিয়ে খেলার চেষ্টা ছিল তার। কিন্তু ব্যাটের কানা স্পর্শ করে সেটি স্লিপে থাকা জাস্টিন গ্রিভসের হাতে জমা পড়ে।
মধ্যাহ্ন বিরতির আগে প্রথম সেশনে হয়েছে ২৯ ওভার। ২ উইকেট হারিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। ওপেনার সাদমান ৮০ বলে ৪২ এবং বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ বলে ১৫ রানে অপরাজিত আছেন। চোটের কারণে এই ম্যাচ খেলছেন না মুশফিকুর রহিম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









