বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশে-দক্ষিণ আফ্রিকা পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

বাংলাদেশে-দক্ষিণ আফ্রিকা পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত

চলতি বছরের শেষ ভাগে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ক্রিকেট সাউথ আফ্রিকা ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক ও ঘরোয়া সূচি প্রকাশ করে বাংলাদেশের সফরের বিস্তারিত কর্মসূচি নিশ্চিত করেছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরের শুরুতেই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দিক থেকে এই সিরিজ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

লাল বলের লড়াই শেষে শুরু হবে সাদা বলের প্রতিদ্বন্দ্বিতা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর, পরবর্তী দুটি ম্যাচ হবে ৪ ও ৭ ডিসেম্বর। সফরের শেষ পর্বে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের পাশাপাশি বাংলাদেশকেও স্বাগত জানাতে তারা উন্মুখ। 

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.