দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিন। জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ঘোষিত দলটির নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রাখা হয়েছে।
একনজরে বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









