রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির পথে প্রোটিয়ারা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির পথে প্রোটিয়ারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এতেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখল প্রোটিয়রা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ১১ বলে ৫টি চারে ২১ রান, শাই হোপ ৬ বলে ১টি চার ও ২টি ছয়ে ১৬, রভম্যান পাওয়েলদের আসা-যাওয়ার মিছিলে একপর্যায়ে ৮৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। পাওয়ারপ্লের ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৫২ রান।

অষ্টম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন হোল্ডার ও শেফার্ড। এই দুজনের আগ্রাসী ব্যাটিংয়েই দিশা ফিরে পায় ক্যারিবীয় ইনিংস। শেষ ওভারে রানআউট হওয়ার আগে ৩১ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন হোল্ডার।

অন্যদিকে ৩৭ বলে ৩টি চার ও ৪টি ছয়ে ৫২ রানের ঝড়ো ফিফটিতে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শেফার্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া কাগিসো রাবাদা ও করবিন বশ নেন ২টি করে উইকেট।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের ব্যাটিংয়ে ম্যাচ একপেশে করে ফেলে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৬৯ রান তোলে তারা।

ডি কক ২৪ বলে ৪টি করে চার ও ছয়ে ৪৭ রানে ফিরলেও অধিনায়ক মার্করামের অপরাজিত ৮২। তার ৪৬ বলের ইনিংসটি ৭টি চার ও ৪টি ছয়ে সাজানো। রায়ান রিকেলটনের ২৮ বলে ৪টি চার ও ২টি ছয়ে সাজানো ৪৫ রানের সুবাদে ২৩ বল হাতে রেখেই বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এ জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে তারা। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে উইন্ডিজ। তিনে ও চারে অবস্থান ভারত ও জিম্বাবুয়ের।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯; এনগিডি ৩/৩০, বশ ২/৩১)।

দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৭৭/১ (মার্করাম ৮২*, ডি কক ৪৭; চেজ ১/৪৬)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: এইডেন মার্করাম

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.