টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ১৭০ রান।
বুধবার (৪ মার্চ) ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে অলরাউন্ডার মার্কো জনসেনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
৭৭ রানেই ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার রান ১৬৯ পর্যন্ত নিয়ে যান জনসেন। তিনি ৩০ বলে ২টি চার ও ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৫৫ রানে। তার সঙ্গে ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন ট্রিস্টান স্টাবস। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪, এইডেন মার্করাম ১৮ ও কুইন্টন ডি কক করেন ১০ রান, ডেভিড মিলার ৬ রান করেন।
বল হাতে নিউ জিল্যান্ডের কোল ম্যাককনকি ১ ওভারে ৯ রানে ২ উইকেট নেন। ম্যাট হেনরি ৪ ওভারে ৩৪ রানে নেন ২টি উইকেট। আর রাচিন রবীন্দ্র ৪ ওভারে ২৯ রানে ২টি উইকেট নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









