বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চার্টার্ড বিমানে ভারত ছাড়বে বিশ্বকাপের ৩ দল

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

চার্টার্ড বিমানে ভারত ছাড়বে বিশ্বকাপের ৩ দল

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার কারণে আকাশপথে ফ্লাইট জটিলতায় পড়ে চার্টার্ড বিমানে ভারত ছাড়বেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা।

এক প্রতিবেদনে ক্রিকেটীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবে ইংল্যান্ড। সরাসরি লন্ডন যাবে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত ছাড়ার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে রোববার চার্টার্ড বিমানে কলকাতা ছাড়ার সম্ভাবনা আছে এই দু’দলের।

দক্ষিণ আফ্রিকা দলের সাথে জোহানেসবার্গ যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে অ্যান্টিগা যাবে ক্যারিবীয়রা। 

দক্ষিণ আফ্রিকা দলের একটি অংশ রোববার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ভারত ছাড়বে। আগামী ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা।

সুপার এইট থেকে বিশ্বকাপ মিশন শেষ হয় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। সেমিফাইনাল থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

সূত্র: বাসস

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.