শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সর্বোচ্চ উইকেট শিকারী বুমরাহ ও বরুণ

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

সর্বোচ্চ উইকেট শিকারী বুমরাহ ও বরুণ

সদ্য সমাপ্ত দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন চ্যাম্পিয়ন দল ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ও স্পিনার বরুণ চক্রবর্তী।

৮ ম্যাচের ৮ ইনিংস বল করে ১৭৪ রান খরচ করে ১৪ উইকেট শিকার করেন বুমরাহ। ফাইনালে ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

৯ ইনিংসে ২৮৭ রান দিয়ে ১৪ উইকেট নেন বরুণ।

সমান ১৩টি করে উইকেট নিয়ে তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে- জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, ইংল্যান্ডের আদিল রশিদ ও যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাকউইক। এরমধ্যে মুজারাবানি ৬ ইনিংস, রশিদ ৮ ইনিংস ও শাকউইক ৪ ইনিংসে বল করেন।

সূত্র: বাসস

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.