বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তামিমের সেঞ্চুরি, পাকিস্তানের লক্ষ্য ২৯১ রান

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

তামিমের সেঞ্চুরি, পাকিস্তানের লক্ষ্য ২৯১ রান

সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে তানজিদ হাসান তামিমের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে ২৯১ রানে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

রবিবার (১৫ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই শতরান তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে সাইফ হাসান বোল্ড হলে ভাঙে ১০৫ রানের জুটি। ৫৫ বলের ৩ চারের মারে ৩৬ রান করেন সাইফ।

তানজিদ হাসান তামিম ৩৩তম ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে এসে সালমান আলী আগাকে উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার আনন্দে ভাসলেন। ৯৮ বলে ৬ চার ও ৭ ছক্কার মারে তিন অংকের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন এই বাংলাদেশি ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রান।

দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমের সঙ্গে ৫৩ রানের জুুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ৩ চারে ২৭ রান করে তিনি হারিস রউফের বলে এলবিডব্লিউ হন। লিটন দাস ৫১ বলে ১টি চার ও ছয়ে ৪১ রানে আউট হলেও ৪৪ বলে ৪টি চারে ৪৮ রানে অপরাজিত ছিলেন তৌহিদ হৃদয়। রিসাদ শূন্য রানে আউট হলেও হৃদয়ের সাথে শেষ পর্যন্ত মাঠে ছিলেন আফিফ। তিনি ৫ রানে অপরাজিত ছিলেন। এতে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে তুলে ২৯০ রান।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি, শাহীন আফ্রিদি ও আবরার আহমেদ ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৯০/৫, ৫০ ওভার (তানজিদ ১০৭, হৃদয় ৪৮*, লিটন ৪১, সাইফ ৩৬, নাজমুল ২৭; রউফ ৩/৫২)।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.