বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

টেস্ট ইতিহাসে প্রথমবারের মত চার ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৯৪৬ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এক সিরিজে তিন ম্যাচের বেশি কখনও খেলেনি তারা। অবশেষে চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অসিরা।

২০২৬-২৭ গ্রীষ্মে পুরুষ ও নারী দলের বিপক্ষে তিন ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

পার্থে ৯ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট এবং ২৬ ডিসেম্বর থেকে মেলবের্নে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে দু’দল। সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি।

এর আগে ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.