রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর

বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তনের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটার ফখর জামান।

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ উঠে লাহোরের হয়ে খেলতে নামা ফখরের বিরুদ্ধে।

করোচির ইনিংসের শেষ ওভারের আগে বল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এসময় আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সাথে আলোচনা করেন ফয়সাল। বলটি টেম্পারিং বা বিকৃত করা হয়েছে বলে জানিয়ে বল পরিবর্তন করেন দুই অনফিল্ড আম্পায়ার।

বল পরিবর্তনের পাশাপাশি লাহোরকে ৫ রান জরিমানাও করেন ফয়সাল ও শরফুদ্দৌলা।

পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা ভঙ্গ করেন ফখর। এমনকি ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফখরের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করেন ম্যাচ রেফারি রোশান মহানামা। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন ফখর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে টেকনিক্যাল কমিটির কাছে আপিল করতে হবে ফখরকে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর | The Daily Adin