বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজার স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ ফেরাতে পরিকল্পনা চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

কক্সবাজার স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ ফেরাতে পরিকল্পনা চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফেরানো এই মুহূর্তে কঠিন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘বর্তমানে কক্সবাজারের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরানো কঠিন। তবে আমরা এই কঠিন কাজকে সহজ করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।’

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজার শুধু বাংলাদেশে নয়, বিশ্বের পর্যটকদের কাছে সুপরিচিত। আমরা ভাবছি কীভাবে স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে এই খ্যাতিকে কাজে লাগানো যায়। পৃথিবীর অনেক দেশে দর্শক গ্যালারি ছাড়াও মাঠে বা গ্লাসের ভেতরে বসে খেলা উপভোগ করে। কক্সবাজারের এমন সুন্দর পরিবেশে উন্নত স্টেডিয়ামের আদলে কিছু পরিকল্পনা আমাদের রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি ভালো কিছু হবে।’ 

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, ‘কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে বিগত সময়ে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে যে রশি টানাটানি ছিল, তা আর হবে না। এখন সবকিছু একদম সোজা পথে এগোবে। বর্তমানে কক্সবাজারের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরানো কঠিন। তবে আমরা এই কঠিন কাজকে সহজ করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।’

কক্সবাজারে দুই দিনের সফরে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গতকাল শুক্রবার সকালে তিনি সকালে সৈকতের লাবণী পয়েন্টে ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর দুপুরে সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এ ছাড়াও কক্সবাজার জেলা স্টেডিয়ামের অবকাঠামো, স্পোর্টস ভিলেজের এলাকা এবং কক্সবাজার জেলা বিকেএসপি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শনের কর্মসূচি নিয়ে কক্সবাজার এসেছিলেন আমিনুল হক। 

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.