ফুটবল বিশ্বকাপ শুরুর ১ দিন আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল- সূচি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি লেইরিয়া শহরে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে, এর আগে ৬ জুন ওইরাসের জাতীয় স্টেডিয়ামে চিলির বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘কে’ তে উজবেকিস্তান, কলম্বিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে খেলবে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
এরপর ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৮ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









