মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তামিমকে সভাপতি করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম

তামিমকে সভাপতি করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবাল খানকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

তিনি জানান, বিসিবির এডহক কমিটির মেয়াদ হবে তিন মাস। এরই মধ্য নতুন করে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান গত নির্বাচন নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি জানান, বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আইসিসিকে জানানো হয়েছে এবং একই সঙ্গে সদ্য গঠিত অ্যাডহক কমিটির নাম এবং অনিয়ম তদন্তের বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।

১১ সদস্যের অ্যাডহক কমিটির সদস্যরা হলেন-

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভেতরে থেকেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.