ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাট উপজেলা ও পৌর ছাত্রদল মোটরসাইকেল শোডাউন পরবর্তী পথসভা করেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ র্যালিটি কানাইঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এইচ আল-আমীনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ান করীম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স সুহেল, ছাত্রনেতা সামিয়ান, মোহাইমিন, শাহনূর, শামীম আহমদ, ইয়াহইয়া, আহসান, নাভীদ আল হাসান, সুজন, জাহেদ, শাকিল, নাহিয়ান, রাইয়ান, ফাতির, সুফিয়ান, নাঈম, নাহিদ, পাবেল, রাহীন, সেবুল, অভি, জিবান, শুভ, মারুফসহ শতাধিক নেতাকর্মী।
পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাত্র ৬ মাসের মাথায় নির্বাচনি ইশতেহার অনুযায়ী নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। হতদরিদ্র মানুষের জন্য কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রম চলমান রেখেছে। এগুলো দেখে অনেকেরই জ্বালা ধরেছে। সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম আড়াল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। আমরা বর্তমান সরকারের ভ্যানগার্ড হিসাবে মাঠে আছি। ছাত্রলীগের সকল নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিয়ে ছাড়বো।
শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য বিরোধীদলের প্রতিও বক্তারা সভা থেকে আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









