শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশ ও ভারতের অধিনায়ক টসের সময় হাত মেলাননি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

বাংলাদেশ ও ভারতের অধিনায়ক টসের সময় হাত মেলাননি

বাংলাদেশ ও ভারতের অধিনায়ক টসের সময় হাত মেলাননি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’ এর ভারত-বাংলাদেশ ম্যাচের আগে নজর কাড়ল একটি অস্বস্তিকর মুহূর্ত।  টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি করেননি। যেটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

টসের সময় উপস্থিত ছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে এবং বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত থাকতে না পারায় তার পরিবর্তে দায়িত্ব পালন করেন জাওয়াদ। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও, টসের সময় দুই অধিনায়কই একে অপরের দিকে তাকানো তো দূরের কথা, করমর্দনও করেননি। যা পুরো পরিবেশকে করে তোলে বেশ বিব্রতকর।

অস্বস্তি টসেই থেমে থাকেনি। কিছুক্ষণ পর জাতীয় সংগীতের সময়ও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো সৌজন্য বিনিময় বা হাত মেলানোর দৃশ্য দেখা যায়নি। মাঠের সীমানায় দাঁড়িয়ে থাকা দুই দলের ক্রিকেটারদের আচরণ স্পষ্ট করে দেয়, ম্যাচের বাইরের টানাপোড়েন মাঠেও ছায়া ফেলেছে। 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.