মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফাইনালে চোখ রেখে মুখোমুখি আর্সেনাল-অ্যাটলেটিকো

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০১:৪৬ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০১:৪৬ পিএম

ফাইনালে চোখ রেখে মুখোমুখি আর্সেনাল-অ্যাটলেটিকো

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ দিবাগত রাত ১টায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্সেনাল এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। গত সপ্তাহে স্পেনের মাটিতে প্রথম লেগের লড়াইটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। দুই দলই এখন হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনালের টিকিট পাওয়ার স্বপ্নে বিভোর।

মেট্রোপলিটানোতে প্রথম লেগে ম্যাচের দুই অর্ধে ভিক্টর গায়োকেরেস এবং হুলিয়ান আলভারেজের পেনাল্টি গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল। তবে ম্যাচের শেষ দিকে এবারিচি এজে এবং ডেভিড হাঙ্কোর মধ্যকার একটি সংঘর্ষের পর ভিএআর রিভিউতে আর্সেনালের একটি পেনাল্টি বাতিল হয়ে যায়। 

অন্যদিকে অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে যথারীতি ডাগআউটে চনমনে ছিলেন। বিতর্ক পাশে সরিয়ে রাখলে ঘরের মাঠে এক গোলের সমতা নিয়ে ফেরা আর্সেনালের জন্য ইতিবাচক। ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার অপেক্ষায় থাকা আর্সেনাল এখন পর্যন্ত এই মৌসুমে অপরাজিত রয়েছে। আজকের ম্যাচে হার এড়াতে পারলে তারা টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ড গড়বে। স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে এমিরেটসে আর্সেনালের রেকর্ড অত্যন্ত শক্তিশালী। তারা গত ১৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে। 

এছাড়া প্রায় ছয় মাস আগে লিগ পর্বের ম্যাচে অ্যাতলেতিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল গানাররা। তবে ডিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদকেও খাটো করে দেখার উপায় নেই। তারা লা লিগার শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ একাদশ পরিবর্তন করে ২-০ গোলে জিতেছে।

হাইভোল্টেজ ম্যাচে আর্সেনাল শিবিরে অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং কাই হাভার্টজকে পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.