শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রথম সেঞ্চুরিতে আইপিএলে কনোলির রেকর্ড

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১১:৪৫ এএম

আপডেট: ০৭ মে ২০২৬, ১১:৪৫ এএম

প্রথম সেঞ্চুরিতে আইপিএলে কনোলির রেকর্ড

সপ্তাহ তিনেক আগে একবার সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন কুপার কনোলি। সেবার শেষে তা হারিয়ে ফেললেও এবার ভুল করলেন না তিনি। পাঞ্জাব কিংসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার দারুণ এক সেঞ্চুরিতে নাম লেখালেন আইপিএলের রেকর্ড বইয়ে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বুধবার পাঞ্জাব হেরে গেলেও ৭ চার ও ৮ ছক্কায় ৫৯ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কনোলি। টি-টোয়েন্টিতে তো বটেই, সব ধরনের ক্রিকেটেই তার প্রথম শতরান এটি।

২২ বছর ২৫৭ দিন বয়সে সেঞ্চুরিটি করেছেন কনোলি। আইপিএলের ইতিহাসে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনিই।

কনোলি ছাড়িয়ে গেছেন কুইন্টন ডি ককের রেকর্ড। ২০১৬ আসরে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫১ বলে ১০৮ রানের ইনিংসটি খেলার সময় তার বয়স ছিল ২৩ বছর ১২২ দিন।

ডি ককের আগে রেকর্ডটি ছিল ডেভিড ওয়ার্নারের। ২০১০ আসরে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১০৭ করেছিলেন তিনি ২৩ বছর ১৫৩ দিন বয়সে।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কনোলির চেয়ে কম বয়সে শতরান আছে আইপিএলে ৯টি। সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডটি কার, সেটি এখন জানা অনেকেই। বৈভাব সুরিয়াভানশি তো বয়সের সব রেকর্ডই প্রায় নিজের করে নিচ্ছেন!

বিদেশির মধ্যে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কনোলি এবারই প্রথম খেলছেন আইপিএলে।

টি-টোয়েন্টিতে তার সেরা চার স্কোরের তিনটিই করেছেন এবারের আইপিএলে। ১০ ম্যাচে তার রান এখন ১৭১.৩৬ স্ট্রাইক রেটে ৩৭৭। ছক্কা মেরেছেন ২৬টি।

এমনিতে তিনি অলরাউন্ডার হলেও স্পিনারদের বিভীষিকার চলতি আসরে এখনও বল হাতে নেননি বাঁহাতি এই স্পিনার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.