শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোনালদোর ‘সেঞ্চুরি’

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৯:২৮ পিএম

আপডেট: ০৮ মে ২০২৬, ০৯:২৮ পিএম

রোনালদোর ‘সেঞ্চুরি’

সৌদি প্রো লিগে ব্যক্তিগত এক অনন্য মাইলফলকও স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ১০০তম গোল পূর্ণ করেছেন এই পর্তুগিজ মহাতারকা।

এরই সঙ্গে তার দল আল-নাসর সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল। আল শাবাবের বিপক্ষে ৪-২ গোলের  দাপুটে জয়ে পয়েন্ট ব্যবধানও বাড়িয়েছে তারা।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল-নাসর। ম্যাচের প্রথম ১০ মিনিটেই প্রতিপক্ষকে স্তব্ধ করে দেন জোয়াও ফেলিক্স। দ্রুত দুই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষদিকে ইয়ানিক কারাস্কোর গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আল-শাবাব।

বিরতির পরও চাপ ধরে রাখে আল-নাসর। ম্যাচের ৭৫তম মিনিটে সাদিও মানের বাড়ানো বল কাছের পোস্ট দিয়ে জালে পাঠান রোনালদো। এই গোলেই সৌদি প্রো লিগে ১০০ গোলের অনন্য কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে ক্লাব ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৭১ এ। চলতি মৌসুমে লিগে এটি রোনালদোর ২৬তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে আল-নাসরের জার্সিতে এখন পর্যন্ত করেছেন ১২৭ গোল।

রোনালদোর গোলের পর ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আল-নাসর। তবে আলি আল বুলাইহির গোলে আবারও কিছুটা চাপে পড়ে দলটি। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচের সব অনিশ্চয়তা দূর করেন ফেলিক্স।

৩২ ম্যাচ শেষে আল নাসরের সংগ্রহ এখন ৮২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্টে। যদিও আল হিলালের হাতে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।

এখন পুরো লিগের নজর ১২ মে’র মহারণে। সেদিন মুখোমুখি হবে আল-নাসর ও আল-হিলাল। শিরোপা ভাগ্য অনেকটাই নির্ধারণ হয়ে যেতে পারে সেই ম্যাচেই। রোনালদোর সামনে সুযোগ রয়েছে আল-নাসরে যোগ দেওয়ার পর প্রথম বড় শিরোপা জয়ের।

ম্যাচ শেষে আল-নাসরের কোচ জর্জ জেসুস বলেন, “রোনালদো সবসময়ই প্রতিপক্ষের জন্য ভয়ংকর। আজও সেটাই দেখা গেছে। সামনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে। আমরা জানি ছোট ছোট মুহূর্তই বড় পার্থক্য গড়ে দিতে পারে।”

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.