শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আবারও উরুগুয়ের জার্সিতে ফেরার ইঙ্গিত সুয়ারেজের

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

আবারও উরুগুয়ের জার্সিতে ফেরার ইঙ্গিত সুয়ারেজের

২০২৪ সালের সেপ্টেম্বরে তরুণদের সুযোগ করে দিতে উরুগুয়ের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সুয়ারেজ। তবে বিশ্বকাপে দীর্ঘ বিরতি ভেঙে আবারও উরুগুয়ের জার্সিতে দেখা যেতে পারে লুইস সুয়ারেজকে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন তিনি।

যদিও সে সময় সুয়ারেজ কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে ড্রেসিংরুমে বিভাজন তৈরির অভিযোগ তুলেছিলেন। তবে এবার নিজের অবস্থান কিছুটা নরম করেছেন এই ফরোয়ার্ড।

উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ বলেন, ‘‘জাতীয় দল যদি আমাকে প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সামনে থাকলে, আমি কখনো না বলব না।’’

তিনি আরও বলেন, ‘‘তরুণদের সুযোগ করে দিতেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। পাশাপাশি অতীতের কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এই ফরোয়ার্ড।’’

সুয়ারেজ ২০১০ সাল থেকে চারটি বিশ্বকাপে খেলেছেন এবং আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ ম্যাচে খেলে করেছেন ৬৯ গোল। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব, কেপ ভার্দে ও স্পেন।

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.