রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:৫২ এএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ১০:৫২ এএম

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

বাংলাদেশে কবে পবিত্র ঈদুল ফিতর হবে, তা আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জানা যাবে। চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার বা শনিবার বাংলাদেশ হতে পারে ঈদুল ফিতর। এরই মধ্যে বুধবার দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া, পাওয়া গেছে তার পূর্বাভাস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধ থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। সে অনুযায়ী ঈদের দিনও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.