পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। সূর্য ওঠায় সকাল সকাল কেটে গেছে কুয়াশা। কনকনে ঠাণ্ডায় নিম্নআয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ ছিল।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, ‘হিমালয়ের কাছাকাছি হওয়ায় বরাবরই এখানে শীতের তীব্রতা একটু বেশি হয়ে থাকে।
আজ (১৪ জানুয়ারি) ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ ছিল। সামনে দিকে তাপমাত্রা আরো কমতে পারে।’
কাওছার/ন্যাশনাল/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









