রাজধানী ঢাকা যেন দূষণের বৃত্ত থেকে বেরোতেই পারছে না। সপ্তাহের অন্য দিনগুলোতে কলকারখানা আর যানবাহনের দাপট থাকলেও, ছুটির দিনের শান্ত সকালেও বাতাসের মানের কোনো উন্নতি হয়নি। বরং বিশ্বজুড়ে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তালিকায় আজও দূষণের শীর্ষে অবস্থান করছে মেগাসিটি ঢাকা।
শুক্রবার (৮ মে) সকাল ১০টা ৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
ধুলোবালির আস্তরণ আর গুমোট বাতাসে নগরবাসীর শ্বাস নেওয়াই এখন দায় হয়ে পড়েছে। ছুটির দিনের নির্মল বাতাসের প্রত্যাশা নিয়ে যারা ঘর থেকে বেরিয়েছেন, বাতাসের এমন 'অস্বাস্থ্যকর' মাত্রা তাদের জন্য রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ১৫৩ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









