সেশেলস জায়ান্ট টরটয়েজ বা বিশাল কচ্ছপ জোনাথনের বয়স এখন ১৯৪ বছর। ধারণ করা হয়, ১৮৮২ সালে তাকে সেন্ট হেলেনা দ্বীপে আনা হয়েছিল এবং সে এখনও গভর্নরের বাসভবনের চত্বরে ঘুরে বেড়ায়।
তার এই অসাধারণ আয়ু তাকে দ্বীপের অন্যতম পরিচিত বাসিন্দায় পরিণত করেছে। তার মৃত্যুর মিথ্যা খবরও অনলাইনে ছড়িয়ে পড়েছে, তবে জোনাথন এখনও বেশ সুস্থ ও জীবিত আছে।
জোনাথনের জন্ম আনুমানিক ১৮৩২ সালে। সে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া বর্তমান বিশ্বের সবচেয়ে বয়োবৃদ্ধ জীবিত স্থলচর প্রাণী।
বিজ্ঞানীরা সম্প্রতি জোনাথনের জিনোম বা ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে যে তার কোষে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা রক্ষা করার মতো বিশেষ জিনগত বৈশিষ্ট্য রয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, জোনাথনের এই দীর্ঘায়ুর রহস্য মানুষের বার্ধক্য রোধ ও আয়ুষ্কাল বৃদ্ধির গবেষণায় নতুন দিশা দেখাতে পারে।
বার্ধক্যের কারণে জোনাথনের দৃষ্টিশক্তি ও ঘ্রাণশক্তি কমে গেলেও সেন্ট হেলেনা দ্বীপে গভর্নরের বাসভবন প্ল্যান্টেশন হাউসে সে এখনও বেশ সুস্থ আছে। তার দেখাশোনা করার জন্য নিয়মিত বিশেষ খাবার ও চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









