দেশে প্রতিদিন গড়ে ৯ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সেই হিসেবে জুন মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বুধবার (২৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’’
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।
এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









