বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফেব্রুয়ারি মাস

চার দিনেই এসেছে ৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

চার দিনেই এসেছে ৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে এসেছে ৫০ কোটি ৬০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় ৬ হাজার ১৭৩ কোটি টাকার সমপরিমাণ।

প্রবাসী আয় আসার তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে চলতি মাসের প্রথম চার দিনে প্রবাসী আয় আসা বেড়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলারের। গত বছরের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ডলার। তার আগে পাঁচ মাসে তিন বিলিয়ন ডলারের কম প্রবাসী আয় এসেছে।

একাধিক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত দেশে দুই ঈদের আগে প্রবাসী আয় বেশি আসে। এখন মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী আয় আসা বেড়েছে। বিভিন্ন প্রার্থীর নির্বাচনের খরচ মেটানোর জন্য প্রবাসী আয় আসছে। অনেক প্রার্থীর জন্য বিদেশে তহবিল সংগ্রহ করা হচ্ছে, যা প্রবাসী আয়ের নামে দেশে আসছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সব মিলিয়ে দেশে ৩ হাজার ২৮২ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। এই আয় বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের প্রায় সমান।

২০২৫ সালে প্রবাসী আয়ের গতি বেশ ভালো থাকায় ডলারের তেমন সংকট দেখা যায়নি। ডলারের বাজার স্থিতিশীল রাখতে বছরজুড়েই বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়েছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.