সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য তিনদিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে গত তিনদিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন এবং ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারত থেকে ২০টি আমদানি পণ্যবাহী ট্রাক ভারত থেকে এসেছে। অপরদিকে বাংলাদেশ থেকে ৫টি রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে গেছে।’

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.